পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির ৩০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে ব্যাংকটির পরিচালক রানা লায়লা হাফিজ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ট্রাউজার লাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রানা লায়লা হাফিজ একই সঙ্গে পূবালী ব্যাংক পিএলসির একজন পরিচালক। সেই সূত্রেই প্রতিষ্ঠানটি ব্যাংকের পরিচালকের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে বিবেচিত।
ঘোষণা অনুযায়ী, প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে প্রচলিত বাজারদরে এই শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য, পূবালী ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১.৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩.৮৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারদের কাছে দশমিক ৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪.১৯ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/


















