ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

সদ্য সমাপ্ত সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে তালিকাভুক্ত ৫ কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ট্যানারি, ইবনে সিনা, বঙ্গজ, তাল্লু স্পিনিং, এনভয় টেক্সটাইল এবং এপেক্স ট্যানারি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইবনে সিনা ফার্মাসিইটিক্যালস

কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২০ টাকা ২৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ১৬ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৫৬ পয়সা।

বঙ্গজ লিমিটেড

কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, আগের বছর ছিল ২৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৫২ পয়সা, যা আগের বছর ছিল ৩৮ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সা, আগের বছর ছিল ২১ টাকা ২ পয়সা।

এনভয় টেক্সটাইলস

কোম্পানিটি ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৮ টাকা ৪০ পয়সা।

সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৪ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭৭ পয়সা।

আলোচ্য হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনইভপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ৩৩ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন শেষে ছিল ৫৮ টাকা ৩২ পয়সা।

এপেক্স ফুটওয়্যার

কোম্পানিটি ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১৫ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা নগদ লভ্যাংশ দেওয়া হবে। একই সঙ্গে ১৫ শতাংশ স্টক বা বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ, প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে ১৫টি বোনাস শেয়ার দেওয়া হবে।

২০২৫-২৬ অর্থবছরে পুনঃনির্ধারিত হিসাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯১ পয়সা। এর আগের অর্থবছর ২০২৪-২৫-এ পুনঃনির্ধারিত ঊচঝ ছিল ৬ টাকা ৯০ পয়সা।

২০২৫-২৬ অর্থবছরে পুনঃনির্ধারিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৯৬ টাকা ৯৭ পয়সা হয়েছে। আগের অর্থবছরে এই সূচক ছিল ৪৫ টাকা ১৯ পয়সা।

অন্যদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে পুনঃনির্ধারিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫৫ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে পুনঃনির্ধারিত ঘঅঠ ছিল ৩৪৯ টাকা ৩৫ পয়সা।

তালু স্পিনিং

কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৭৯ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৫১ পয়সা, আগের বছর যা ছিল ১৩ টাকা ৩৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.০০৭ টাকা, যা আগের বছর ছিল ঋণাত্মক ০.০৩ টাকা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ