ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। কোম্পানিটির ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা ব্যাংক পিএলসি ৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

যমুনা ব্যাংক ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটবিসি ৪ কোটি ৪ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৩ কোটি ৪৪ লাখ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৫৩ লাখ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ৪ কোটি ৬২ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৪ কোটি ৬৬ লাখ, ম্যারিকো ১ কোটি ৩১ লাখ, প্রিমিয়ার ব্যাংক ২ কোটি ১৪ লাখ, সায়হাম টেক্সটাইল ৩ কোটি ৭৪ লাখ, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ১ কোটি ৮ লাখ ও স্কয়ার ফার্মা ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ