ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার সিমেন্ট, সেনা ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং মিলস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।
প্রিমিয়ার সিমেন্ট
কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৬.১৭ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪০ টাকা ৭০ পয়সা থেকে ৪৩ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৯০ পয়সা থেকে ৫৬ টাকা পরযন্ত লেনদেন হয়।

সেনা ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৯ টাকা ২০ পয়সা বা ৬.০৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৫৩ টাকা থেকে ১৬৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ১০ পয়সা থেকে ১৬৬ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
মতিন স্পিনিং মিলস
কোম্পানিটির ৩ টাকা বা ৪.৬০ শতাংশ দর বেড়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬৫ টাকা ২০ পয়সা থেকে ৬৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৩ টাকা ৮০ পয়সা থেকে ৬৮ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইউনিক হোটেলের ৩.৬০ শতাংশ ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৩.৫০ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















