ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনআরবি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। ব্যাংকটি ৩০০ কোটি টাকার ‘এনআরবি ব্যাংক ফার্স্ট সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যু করবে।

সোমবার ২৮ সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রস্তাবিত বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টেবল, কুপন বেয়ারিং, ফ্লোটিং রেট, সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটির মেয়াদ হবে সাত বছর। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ডটি ইস্যুর মাধ্যমে এনআরবি ব্যাংক ব্যাংকের টিয়ার-টু মূলধন শক্তিশালী করবে। নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে এনআরবি ব্যাংক।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ