ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এপেক্স স্পিনিং মিলস। কোম্পানিটির আজ ৪৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৬৯৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ৩৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ১৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ১৮ কোটি ৫৫ লাখ, এনভয় টেক্সটাইল ১৮ কোটি ৭ লাখ, বেক্সিমকো ফার্মা ১৭ কোটি ৬২ লাখ, ইভিন্স টেক্সটাইল ১৬ কোটি ৮৩ লাখ, ব্রাক ব্যাংক ১৫ কোটি ২২ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৫ কোটি ১৫ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ১৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















