ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স পিএলসি। কোম্পানিটির আজ ২৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ১৩৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির ২০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ওরিয়ন ইনফিউশন ২০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনভয় টেক্সটাইল ১৯ কোটি ৩৯ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১৮ কোটি ৮১ লাখ,সেনা ইন্স্যুরেন্স পিএলসি ১৬ কোটি ৮০ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১৬ কোটি ৬১ লাখ, মালেক স্পিনিং ১৫ কোটি ৮৫ লাখ, ওরিয়ন ফার্মা ১৪ কোটি ৬ লাখ ও প্যারামাউন্ট টেক্সটাইল ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















