ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ন

২ কোম্পানির বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ২ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ৩১ মিনিট পরযন্ত ডিএসইতে  ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের স্ক্রিনে ১ লাখ ৮৯ হাজার ৮৭৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে ওরিয়ন ইনফিউশনের স্ক্রিনে  ৪৭  হাজার ৩৯৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ২৭৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ