সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১০ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে জীবন বীমা খাতে। এই খাতে ১.৩৪ শতাংশ দর কমেছে। বিবিধ খাতে ১.১৫ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ দশমিক ১৫ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর সিরামিক খাতে ১..০৯ শতাংশ, আইটি খাতে দশমিক ৯১ শতাংশ, জীবন বীমা খতে দশমিক ৬৯ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৫৪ শতাংশ, পাট খাতে দশমিক ২১ শতাংশ, আর্থিক খাাতে দশমিক ২ শতাংশ ও ট্যানারি খাতে দশমিক ০৫ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















