ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১১ খাতে দর বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিমেন্ট খাতে। এই খাতে ১.৬৮ শতাংশ দর বেড়েছে। সাধারণ বীমা খাতে ১.৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্যাংক খাতে ১.১১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে দশমিক ৮৬ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৮ শতাংশ, কর্পোরট বন্ড খাতে দশমিক ৭ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৩৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৩৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ২৬ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ১৮ শতাংশ ও সেবা- আবাসন খাতে দশমিক ১৩ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ