ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ন

সায়হাম টেক্সটাইলের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১১.৮২%

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইলের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কমেছে। জুলাই মাসের তুলানায় আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১১.৮২ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সায়হাম টেক্সের মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৫ লাখ ৬২ হাজার ৫০০টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯০ কোটি ৫৬ লাখ টাকা। জুলাই মাসে সায়হাম টেক্সটাইলের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৫.৫৫ শতাংশ। আগস্ট মাসে কমে হয় ২৩.৭৩ শতাংশ। অর্থাৎ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনয়োগকারী ১১.৮২ শতাংশ কমেছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৪.২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪২.০৭ শতাংশ শেয়ার আছে।

উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।  ১০ সেপ্টেম্বর সর্বশেষ কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ