বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.২৮ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.১৮ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সায়হাম টেক্সটাইল ১৬ কোটি ৩৩ লাখ, সায়হাম কটন ১৬ কোটি ৩০ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৪ কোটি ৬০ লাখ, বেক্সিমকো ফার্মা ১৪ কোটি ২১ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১০ কোটি ৯৫ লাখ, সাউথইস্ট ব্যাংক ৯ কোটি ৪৬ লাখ ও নিটল ইন্স্যুরেন্সের ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















