ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭ কোটি ৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্সের। কোম্পানিটির ৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পূবালী ব্যাংক ৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পনিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ৪১ লাখ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৫৩ লাখ, সাউথইস্ট ব্যাংক ১ কোটি ৬৪ লাখ, ট্রাস্ট ব্যাংক ১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেননে হয়েছে।
বিজনেস আই/


















