ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনভয় টেক্সটাইল। কোম্পানিটির আজ ২০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৯২৭ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ১৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল ১৬ কোটি ১ লাখ, সায়হাম টেক্সটাইল ১৩ কোটি ৭১ লাখ, বেক্সিমকো ফার্মা ১৩ কোটি ৩৯ লাখ, মালেক স্পিনিং ১২ কোটি ১ লাখ, নিটল ইন্স্যুরেন্স ১১ কোটি ১৯ লাখ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ১০ কোটি ৯৪ লাখ ও সাউথইস্ট ব্যাংক ১০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















