ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৬ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৫৬ মিনিট পরযন্ত ডিএসইতে ১২৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৬টির, দর কমেছে ৩৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















