ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. মনোয়ার হোসেন চৌধুরী (৮০) মারা গেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাবেক এ এমপির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা মাসুম লুমেন। তিনি জানান, মনোয়ার হোসেন নম্র, ভদ্র ও সৎ লোক ছিলেন। তার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

কর্মজীবনে মনোয়ার হোসেন এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবন শেষে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসন থেকে নির্বাচিত হন। দশম জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পেয়েও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান। একাদশ জাতীয় নির্বাচনে পুনরায় তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন, তবে হেরে যান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ