ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। কোম্পানিটির ৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জিকিউ বলপনের ৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এনভয় টেক্সটাইল ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ট্রাস্ট ব্যাংক ১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।
বিজনেস আই/


















