ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

সায়হাম টেক্সটাইলসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ২২৬টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম কটন মিলসের। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির দর ২ টাকা ২০ পয়সা বা ৯.২৪ শতাংশ কমেছে।

এছাড়া মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৮.৮৮ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৮.০৯শতাংশ, গ্রামীণ ওয়ান: স্কিম-২ মিউচ্যয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ৭.৪৬ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৭.১২ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৬.৬৬ শতাংশ ও মেঘনা কনডেন্স মিল্কের ৬.৪৮ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ