ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

আজও লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির আজ ৪১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৫৮৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৩৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সায়হাম কটন ৩৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল ৩০ কোটি ৭৩ লাখ, বেক্সিমকো ফার্মা ২৭ কোটি ৫১ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৮ কোটি ২২ লাখ, লাভেলো আইসক্রিম ১৬ কোটি ৯০ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১২ কোটি ৯৯ লাখ, টেকনো ড্রাগ ১১ কোটি ৭৫ লাখ ও কর্ণফুলী ইন্স্যুরেন্স ১০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ