পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল বিস্কুট ৪৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু ও তারিখ জানিয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় হাব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম বরিশাল গ্রান্ড পার্ক হোটেলে অনুষ্ঠিত হবে। কোম্পানির শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্লাটফর্মে নিচের লিংকের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে।
লিংক-link https://bbl45.agm.watch.
উল্লেখ্য, বেঙ্গল বিস্কুট ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বিজনেস আই/


















