ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৪ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, ভিএফএস থ্রেড ডাইং ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল।
সায়হাম টেক্সটাইল
কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.১৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৮০ পয়সা থেকে ৩৮ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৭০ পয়সা থেকে ৩৮ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সায়হাম কটন
কোম্পানিটির ২ টাকা বা ৮.১৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৫ টাকা থেকে ২৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ২০ পয়সা থেকে ২৬ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ভিএফএস থ্রেড ডাইং
কোম্পানিটির ৮০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ৫০ পয়সা থেকে ১৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৫০ পয়সা থেকে ১৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়া নাহি অ্যালুমনিয়াম কম্পোজিট প্যানেলের ৫.৩৮ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















