পুঁজিবাজারে তালিকাভুক্ত চার মিউচ্যুয়াল ফান্ড রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (৩ সেপ্টেম্বর), বৃহস্পতিবার।
মিউচ্যুয়াল ফান্ডগুলো হচ্ছে- আইএফআএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, পিএফআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ও রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডগুলোর ইউনিট লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ৬ সেপ্টেম্বর,রবিবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭, সেপ্টেম্বর, রবিবার।
আর রেকর্ড ডেটের দিন ফান্ডগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস আই/


















