বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যদের তালিকা প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, বিএসইসির গত ১৮ জুনের নির্দেশনা অনুযায়ী নাভানা ফার্মাসিউটিক্যালসের ৬৪তম পরিচালনা পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। নির্দেশনাটির রেফারেন্স নম্বর BSEC/ICSD/SRIC/2026-313/part-03/123।
একই সঙ্গে ৬৩তম পর্ষদ সভায় থাকা পরিচালনা পর্ষদের কাঠামো বহাল রাখার নির্দেশ দিয়েছে বিএসইসি। এর পরিপ্রেক্ষিতে ৬৩তম পর্ষদ সভার কাঠামো অনুযায়ী নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পরিচালনা পর্ষদে রয়েছেন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক সাইকা মাজেদ, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. জোনায়েদ শফিক, পরিচালক ড. সৈয়দ আহমেদ, পরিচালক জাভেদ কায়সার আলী, পরিচালক তারানা আহমেদ এবং পরিচালক মাসুমা পারভিন। এ ছাড়া স্ট্রাটাস হোল্ডিংস লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে রয়েছেন খোন্দকার সাব্বির মোহাম্মদ কবির।
কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার-অ্যাট-ল’ মোহাম্মদ আরিফ বিল্লাহ এবং অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম। নাভানা ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ৬৩তম বোর্ড সভায় বিদ্যমান পরিচালনা পর্ষদের কাঠামোই বর্তমানে কার্যকর রয়েছে।



















