ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুলী রিডামবল, কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২৬তম কমিশন সভায় মেঘনা ব্যাংকের বন্ড অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় মেঘনা পিএলসির ৪০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদি আনসিকিউরড, নন কনভার্টেবল, ফুললি পেইড, ফুললি রেডিমেবল, কুপন বিয়ারিং সবঅডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেট যোগ ৩ শতাংশ কুপন মার্জিন।

এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড এবং বীমা কোম্পানিসমূহদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে মেঘনা ব্যাংক ব্যাসেল-৩ এর অধীনে টিয়ার-২ মূলধন শক্তিশালী করবে।উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে ডিবেএইচ ফিন্যান্স এবং ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করবে ব্রাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ