ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ২:১৭ অপরাহ্ন

স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান হলেন ফিরোজুর রহমান

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ফিরোজুর রহমানকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফিরোজুর রহমান গত ২১ আগস্ট থেকে আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

জানা গেছে, তিনি ফিরোজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জনপ্রিয় রাজনীতিক রহমান দীর্ঘ ৩১ বছর ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়ন পরিষদের (পাচ বার) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।  নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ফিরোজুর রহমান প্রায় ৪২ বছর ঢাকায় ধানম-ির শুক্রাবাদে অবস্থিত নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হিসেবে চেয়ারম্যানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের ইয়াকুবনগরে অবস্থিত ফিরোজুর রহমান রেসিডেনশিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তাদের একজন। এ ছাড়া তিনি বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ