ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭:০১ অপরাহ্ন

নূরানী ডাইংসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ৩৪২টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিউ লাইন ক্লোথিংস। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৭.৫৮ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৭.২৭ শতাংশ কমেছে।

এছাড়া রিং শাইন টেক্সটাইলের ৬.৫২ শতাংশ, রূপালী লাইফের ৬ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ৫.৮৮ শতাংশ, এস.এস স্টিলের ৫.৮৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৬৮ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৫.৫৭ শতাংশ ও অ্যারামিট সিমেন্টের ৫.৫১ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ