ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- শার্প ইন্ডাস্ট্রিজ, সিকদার ইন্স্যুরেন্স, তশরিফা ইন্ডাস্ট্রিজ, সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
শার্প ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৭.৩৩ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ২০ পয়সা থেকে ৩৭ টাকা ২০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০ টাকা ১০ পয়সা থেকে ৪৫ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সিকদার ইন্স্যুরেন্স
কোম্পানিটির ১ টাকা ৬০ পয়সা বা ৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪০ টাকা ৭০ পয়সা থেকে ৪২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ১০ পয়সা থেকে ৪৩ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
তসরিফা ইন্ডাস্ট্রিজ
কোম্পানটির ৮০ পয়সা বা ৩.৮৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৬০ থেকে ২১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৯০ পয়সা থেকে ২৬ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সী পার্ল বীচের ৩.৭৬ শতাংশ ও ফার কেমিক্যালের ৩.৭০ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















