পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডের কারখান আগামী ৬ মাসের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে। শনিবার ২২ আগস্ট কোম্পানির পর্ষদ সভায় কারখানা লে-অফের সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পরযাপ্ত গ্যাসের অভাব এবং কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে কোম্পানিটি কারখানা লে-অফ ঘোষণা করেছে। গতকাল ২২ আগস্ট থেকে আগামী ৬ মাস কোম্পানিটির কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৪ ও ২০২৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
বিজনেস আই/



















