ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থানে শার্প ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ ৩৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৮ হাজার ৪১৫ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রানার অটোমোইলস। কোম্পানিটির ২৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফার কেমিক্যাল ২৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল ১৮ কোটি ৭৩ লাখ, সিকদার ইন্স্যুরেন্স ১৪ কোটি ৯ লাখ, বেক্সিমকো ১৩ কোটি ৭৯ লাখ, লাভেলো আইসক্রিম ১৩ কোটি ৮ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১১ কোটি ৫১ লাখ, মালেক স্পিনিং ১১ কোটি ১০ লাখ ও আইপিডিসি ফিন্যান্স ১১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ