পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা কামরুজ্জামান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা ৩ লাখ ১৩ হাজার শেয়ার বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার আছে। এই উদ্যোক্তা পুরো শেয়ার বিক্রি করবে।
উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বেচতে পারবে কামরুন্নেসা ঝরনা।
উল্লেখ্য, রূপালী লাইফের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩২.০৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২১.৭৪ শতাংশ, ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৬.১৯ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/


















