বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসই প্রধান মূল্য সূচক কমেছে ৯৭.৮৩ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি ২৩ লাখ টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮১২ কোটি ২৯ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ৫৪ শতাংশ বা ৩ হাজার ৮০৩ কোটি ২৩ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি ৫২ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকা।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯৭.৮৩ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ কমে ৫ হাজার ৭৮৬ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩০ দশমিক ২১ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ২১.০৩ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৩১৪টির এবং অপরবর্তিত রয়েছে ১৮টির।
বিজনেস আই/


















