ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১:০৪ অপরাহ্ন

উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফাইন্যান্সের পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১৮ আগস্ট উত্তরা ফাইন্যান্সকে চিঠির মাধ্যমে প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার ১৯ আগস্ট প্রশাসকরা যোগদান করেছে উত্তরা ফাইন্যান্সে। চার প্রশাসকরা হলেন- বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোস্তাকুর রহমান, অতিরিক্ত পরিচালক মোকাদ্দাসুল আলম, অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিমল কুমার গাইন।

এর আগে আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(১) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক উত্তরা ফাইন্যান্সের পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে।

বিলুপ্ত পরিচালনা পর্ষদে ছিলেন—মো. মুখতার হোসেন, চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক; মোহাম্মদ শফিউল আজম, স্বতন্ত্র পরিচালক; মো. নিয়ামুল কবির, স্বতন্ত্র পরিচালক; মো. রফিকুল ইসলাম, এফসিএস, স্বতন্ত্র পরিচালক এবং মো. মাহবুব আলম, এফসিএমএ, পরিচালক।

এর আগে গত ১৬ আগস্ট এই পরিচালকেরা একযোগে পদত্যাগ করেন উত্তরা ফাইন্যান্সের পর্ষদ থেকে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির একটি পক্ষ মিলে এসব পরিচালকদের ওপর নানা অনৈতিক চাপ প্রয়োগ করে আসছিল। সামলাতে না পেরে তারা নিজেদের মধ্যে আলোচনা করে একযোগে পদত্যাগ করেছেন।

আমানতের টাকা প্রতিষ্ঠানের হিসাবে জমা না করে নিজের মতো ব্যবহারসহ বিভিন্ন জালিয়াতির দায়ে ২০২২ সালে উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই বছরের ২৮ডিসেম্বর প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা উত্তরা গ্রুপ সংশ্লিষ্ট ৫ পরিচালককে অপসারণ করা হয়।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ