ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ০.০৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি বাজার মূল্য অনুযায়ী নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১২ টাকা ৪৪ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ সেপ্টেম্বর।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ