ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

গুজবে হুড়োহুড়ি, ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

মন্দিরে পদদলিত হওয়ার আনাদোলুর ফাইল ছবি।
মন্দিরে পদদলিত হওয়ার আনাদোলুর ফাইল ছবি।
ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের একটি মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় অন্তত ৭ জন নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার ভোরে (১৭ আগস্ট) লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে এই দুর্ঘটনাটি ঘটে। মন্দিরের কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পর পুণ্যার্থীদের ওপর তার ছিঁড়ে পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

গুজবের কারণে নারীদের সারিতে হুড়োহুড়ি শুরু হয় এবং তারা একে অপরের ওপর পড়ে যান। এতে ৭ জন মারা যান এবং আহতদের সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ