ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির আজ ৩১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ২৪৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শমরিতা হসপিটাল ২২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেনা ইন্স্যুরেন্স ২১ কোটি ৭০ লাখ, সায়হাম কটন ২০ কোটি ৩৩ লাখ, গ্লোবাল ইন্স্যুরেন্স ২০ কোটি ২০ কোটি ২৫ লাখ, সায়হাম টেক্সটাইল ১৯ কোটি ৯০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৯ কোটি ৪২ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১৮ কোটি ৯৭ লাখ ও আইপিডিসি ফিন্যান্স ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















