ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

নাট্যকেন্দ্র প্রযোজনা ১৫ “পুণ্যাহ”

নাটক সম্পর্কে
কাঁকুড়গাছি নামের একটি গ্রামে একদিন এক ভয়াবহ ঝড়ে পুরো জনপদ মৃত্যুপুরীতে পরিণত হয়। গ্রামের মানুষ পাপ-পুণ্যের হিসাব-নিকাশের এক গোলকধাঁধায় আটকে পড়ে। হিংস্রতার থাবায় বিপর্যস্ত হয়ে পড়ে গোটা জনপদ। সংস্কারের জালে আবদ্ধ সমাজ ক্রমেই ক্ষেপে ওঠে। বিদ্বেষ ছড়িয়ে পড়ে এক জনপদ থেকে আরেক জনপদে, সর্বোপরি গোটা বিশ্বে।

কাঁকুড়গাছির বিধ্বস্ত জনপদের মানুষের অস্তিত্বের সংকট ও সংগ্রামের এই চিত্র যেন হয়ে ওঠে গোটা বিশ্বের সংগ্রামের এক প্রতীক।

নাটকটির অন্যতম প্রাণশক্তি একদল দক্ষ অভিনেতার প্রাণবন্ত অভিনয়। তাঁদের অভিনয়শৈলী দর্শকদের প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে মঞ্চের সঙ্গে মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখে। বিশেষ করে ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, সঙ্গীতা চৌধুরী, কনকসহ সকল অভিনয়শিল্পী তাঁদের দক্ষ অভিনয়ের মাধ্যমে নাটকটিকে প্রাণবন্ত করে তুলেছেন।
নির্দেশক ইউসুফ হাসান অর্ক নবীন ও প্রবীণ অভিনেতাদের এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন অত্যন্ত নিপুণ দক্ষতার সঙ্গে। বর্তমান সময়ের মঞ্চনাটকে “পুণ্যাহ” নিঃসন্দেহে একটি উজ্জ্বল সংযোজন।

আলো, মঞ্চসজ্জা, সংগীত এবং অভিনেতাদের দক্ষ অভিনয়—সব মিলিয়ে “পুণ্যাহ” দর্শকদের জন্য তৈরি করে এক নিবিড় ও নান্দনিক নাট্য-অভিজ্ঞতা।

রচনাঃ বদরুজ্জামান আলমগীর
নির্দেশনায়ঃ ইউসুফ হাসান অর্ক
তারিখ: ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার
সময়: সন্ধ্যা ৭টা
স্থান: এক্সপেরিমেন্টাল থিয়েটার হল
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা

বিস্তারিত ও অগ্রিম টিকিটের জন্য:
+৮৮০ ১৭ ১১৫৪ ৮৬৫৯

শুভেচ্ছান্তে
ওয়াহিদ মুরাদ
নাট্যকেন্দ্র

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ