পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক কন্টিজেন্ট-কনভার্টেবল পার্পেচ্যুয়াল বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৩০০ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা ব্যাংক ব্যাসেল-৩ এর অধীনে মূলধন শক্তিশালী করতে অতিরিক্ত টিয়ার-১ এর শর্ত পূরণে বন্ড ইস্যু করবে।
বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে ঢাকা ব্যাংক।

বিজনেস আই/


















