ঢাকা, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘জেড’ ক্যটোগরির ৬ শেয়ার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, জিবিবি পাওয়ার, নূরাানী ডাইং, এনআরবিসি ব্যাংক, মেট্রো স্পিনিং, সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।

তুংহাই নিটিং

সপ্তাহের ব্যবধানে তুংহাই নিটিংয়ের শেয়ার দর বেড়েছে ৫২.৭৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৫ টাকা  ৫০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

জিবিবি পাওয়ার

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৬.৬৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ; যা গত সপ্তাহে ১৫ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

নুরানী ডাইং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫.৮১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩ টাকা ১০ পয়সা ; যা গত সপ্তাহে  ৩ টাকা  ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারেদের কোন লভ্যাংশ দেয় না।

এনআরবিসি ব্যাংক

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.৮৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে  ১০ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।

মেট্রো স্পিনিং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫.৯৬ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা ৪০ পয়সা; যা সপ্তাহ শেষে ১০ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

লোকসানি কোম্পানি মেট্রো স্পিনিং ২০২৩ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৪০ কোটি ৬৮ লাখ টাকা।

এছাড়া জেড ক্যাটাগরির সি অ্যান্ড এ টেক্সটাইলৈর ১৫.৬৩ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ