ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন

গ্রামীণ ওয়ান: স্কিম-টু ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান: স্কিম-টু মিউচ্যুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে ফান্ডটির ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি (EPU) হয়েছে ৮২ পয়সা। আগের বছর আয় হয়েছিল ৮১ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি বাজার মূল্য অনুযায়ী নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১৭ টাকা ০৭ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ