ঢাকা, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

বেক্সিমকোসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির আজ ৫৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১২ হাজার ৫০৬ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এম.এল ডাইং। কোম্পানিটির ২৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রাক ব্যাংক ২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট ২২ কোটি ৩ লাখ, সায়হাম টেক্সটাইল ২১ কোটি ৭৭ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১৬ কোটি ১৬ লাখ, প্রাইম ইন্স্যুরেন্স ১৫ কোটি ৭৫ লাখ, বেক্সিমকো ফার্মা ১৩ কোটি ৫৯ লাখ ও ডমিনেজ স্টিল ১৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ