ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

কারখানা বন্ধের বিষয়ে ব্যাখ্যা জানাল এস.আলম কোল্ড রোল্ড স্টিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.আলম কোল্ড রোল্ড স্টিল কারখানা বন্ধের বিষয়ে ব্যাখ্যা জানিয়েছে। কোম্পানিটি জানায়, আমাদের নিয়ন্ত্রণের বাইরের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আমরা উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, যা আমাদের নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে।”

একটি অনলাইন সংবাদপত্রে প্রকাশিত “চট্টগ্রামে এস. আলমের সব কারখানা বন্ধ; শ্রমিক ছাঁটাই”—এই শিরোনামের সংবাদের বিষয়ে ডিএসই (DSE)-এর ২ আগস্ট, ২০২৬ তারিখের একটি অনুসন্ধানের জবাবে, কোম্পানিটি ৪ আগস্ট, ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে ডিএসই-কে এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটি জানায়, ২০২৪ সালের ৫ই আগস্টের ঠিক পরেই, কোনো প্রকার পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয় এবং ব্যাংকগুলো লেটার অফ ক্রেডিট খোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে তাদের অধিকাংশ দক্ষ কর্মী পর্যায়ক্রমে চাকরি ছেড়ে দেন, যে কারণে কোম্পানটি রাসায়নিক, কাঁচামাল ও দক্ষ কর্মীর তীব্র ঘাটতির সম্মুখীন হচ্ছে এবং উৎপাদন বন্ধ করার পাশাপাশি বিষয়টি সমাধানের চেষ্টা করা ছাড়া কোম্পানির আর কোনো উপায় নেই।

সমস্যাগুলোর সমাধান এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাওয়ার পর, কোম্পানিটি অবিলম্বে উৎপাদন শুরু করতে পারবে বলে আশাবাদী। তবে, স্বল্প সময়ের মধ্যে উৎপাদন পুনরায় শুরু করতে ব্যর্থ হলে তা কোম্পানির ওপর উল্লেখযোগ্য আর্থিক প্রভাব ফেলতে পারে ।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ