ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

পর্তুগালে ওষুধ রপ্তানি করেছে রেনাটা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পর্তুগালে ওষুধ রপ্তানির মাধ্যমে ইউরোপের বাজারে নিজেদের কার্যক্রম সম্প্রসারিত করেছে। কোম্পানিটি পর্তুগালে তাদের চিকিৎসার ওষুধ বা থেরাপিউটিকসের প্রথম চালান পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে যে, এই প্রাথমিক বাজারজাতকরণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত রয়েছে—ইইউ-জিএমপি (EU-GMP) অনুমোদিত রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটিতে উৎপাদিত ‘অ্যামান্টাডিন ১০০ মি.গ্রা.’ ক্যাপসুল এবং ইইউ-জিএমপি অনুমোদিত মিরপুর পোটেন্ট ফ্যাসিলিটিতে উৎপাদিত ‘ফ্লুড্রোকর্টিসোন ০.১ মি.গ্রা.’ ও ‘ক্যাবারগোলিন ০.৫ মি.গ্রা.’ ট্যাবলেট।

পর্তুগালে এই প্রবেশ ইউরোপজুড়ে রেনাটার চলমান আন্তর্জাতিক সম্প্রসারণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এর আগে রেনাটা আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল এবং মাল্টায় ইউরোপীয় ইউনিয়নের ‘ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর’ (DCP)-এর আওতায় তাদের ‘লেভোথাইরক্সিন সোডিয়াম’ ট্যাবলেট রপ্তানির অনুমোদন পেয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ