পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও আইপিডিসি ফিন্যান্স পিএলসি।
সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। আর আইপিডিসি ফিন্যান্স লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ ও আইপিডিসি ফিন্যান্স ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

বিজনেস আই/


















