ঢাকা, সোমবার, ৩ অগাস্ট ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্সের। কোম্পানিটির ১৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স ৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

শার্প ইন্ডাস্ট্রিজ ৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল ২ কোটি ৫৫ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৫২ লাখ, এম.এল ডাইং ১ কোটি ৯৯ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ১ কোটি ৬০ লাখ ও সোনারগাঁও টেক্সটাইল ২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ