ঢাকা, সোমবার, ৩ অগাস্ট ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৩ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির দর আগের দিনের তুলনায় ১ টাকা  বা ৯.১৭ শতাংশ বেড়েছে।

আজ ফান্ডটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৮.৭০ শতাংশ।

গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড ৭০ পয়সা বা ৭.৪৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজের ৬.৪৬ শতাংশ, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ডের ৬.৪১ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৬ শতাংশ,আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৫ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৫ শতাংশ, আইসিবি ইম্পোলয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ ও ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৭৭ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ