ঢাকা, সোমবার, ৩ অগাস্ট ২০২৬, ৪:০২ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান শার্প ইন্ডাস্ট্রিজের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৯৪০ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ৩৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুন্নু ফেব্রিক্স ৩২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-  এসিআই ফরমুলেশনস ২৮ কোটি ৩ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২৫ কোটি ৮২ লাখ, ডমিনেজ স্টিল ২২ কোটি ৫৫ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২০ কোটি ৪৫ লাখ, সায়হাম টেক্সটাইল ২০ কোটি ৩৫ লাখ ও মালেক স্পিনিং ১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ