ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন

তৃণমূলে যোগ দিলেন ৪ তারকা

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় চার তারকা।

শুক্রবার ঘাসফুলের পতাকা হাতে নিলেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল এবং লাভলি মৈত্র। এছাড়া তৃণমূলে যোগ দিয়েছেন সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের কন্যা শাওনা খান।

তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও অভিনেতা সোহম চক্রবর্তীর হাত থেকে দলীয় পতাকা নেন তারা।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শুক্রবার পশ্চিমবাংলার চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা দীপঙ্কর দে ও ভরত কৌল তৃণমূলে যোগ দেন। এসময় আরো যোগ দেন ছোটপর্দার জনপ্রিয় তারকা তথা জল-নুপুর ধারাবাহিকের অভিনেত্রী লাভলি মিত্র ও সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের কন্যা শাওনা খান।

তৃণমূলে যোগ দিয়ে তারা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূলে যোগ দিয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ