ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শরীয়াহভিত্তিক শাখা খুলবে আইপিডিসি ফিন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আাইপিডিসি ফিন্যান্স শরীয়াহভিত্তিক ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইসলামিক শাখা খুলবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে শরীয়াহভিত্তিক ব্যবসা পরিচালনা করতে পারবে। আইপিডিসি ফিন্যান্সের বিদ্যমান ব্যবসার সাথে শরীয়াহভিত্তিক ব্যবসা পরিচালনা করবে।

উল্লেখ্য, বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩৩ পয়সা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ