ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংকের গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রল,২৬-জুন,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৬) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড আয় করেছে  ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময় ১ টাকা ৬৪ পয়সা আয় করেছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৩ টাকা ৩৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৯ টাকা ০৩ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ