ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

ফারইস্ট ফিন্যান্সসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১৬৩টি বা ৪২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ০.০২ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাউথবাংলা ব্যাংক। কোম্পানিটির দর  ৫০  পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স ৫.২৬ শতাংশ, রেনউইউক যজ্ঞেশ্বের ৪.৪১ শতাংশ, তুংহাই নিটিং ৩.৪৪ শতাংশ, নুরানী ডাইং ৩.৩৩ শতাংশ, সেনা ইন্স্যুরেন্স ৩.৩৩ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ২.৭৭ শতাংশ ও হামিদ ফেব্রিক্সের ২.৫৮ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ